ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
২৬২ যাত্রী নিয়ে রোমে আটকা বিমানের ড্রিমলাইনার
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রোম-ঢাকা ফ্লাইট (বিজি ৩৫৬) যান্ত্রিক সমস্যার কারণে বাতিল করা হয়েছে। রোববার (১০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে উড্ডয়নের কথা থাকলেও বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ডানার ফ্ল্যাপ বিকল হয়ে যাওয়ায় উড়োজাহাজটি গ্রাউন্ডেড অবস্থায় রাখা হয়।
বিমানের প্রকৌশল বিভাগ জানিয়েছে, উড়োজাহনের সব প্রস্তুতি শেষ হলেও পাইলট চূড়ান্ত পরীক্ষায় ডানার ফ্ল্যাপ কাজ করছে না দেখতে পান। এ কারণে বিষয়টি দ্রুত যাত্রীদের জানানো হয়। প্রায় তিন ঘণ্টা ২৬২ যাত্রী (১৫ বিজনেস ও ২৪৭ ইকোনমি ক্লাস) অপেক্ষা করেন। তাদের এবং ক্রুদের পরে হোটেলে নেওয়া হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর জানান, ত্রুটি মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ লন্ডন থেকে আনা হচ্ছে যা আজ সন্ধ্যায় রোমে পৌঁছাবে। মেরামত শেষে একই উড়োজাহাজে যাত্রীদের দেশে ফিরিয়ে আনা হবে, বিকল্প কোনো ফ্লাইটের ব্যবস্থা করা হবে না।
এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে থাইল্যান্ডগামী বিমানের একটি উড়োজাহাজ মিয়ানমারের আকাশ থেকে ফিরে আসতে হয়েছিল এবং কিছুদিন আগে দুবাইগামী আরেকটি ফ্লাইট মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরে এসেছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)