ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ফিলিস্তিন নিয়ে অবস্থান বদল অস্ট্রেলিয়ার
যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার পর এবার অস্ট্রেলিয়া ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণের ঘোষণা দিয়েছে। সোমবার (১১ আগস্ট) দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই ঘোষণা দেন। খবর বিবিসির
আলবানিজ জানান, জাতিসংঘের সাধারণ পরিষদ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পরই এ পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙতে এবং গাজায় সংঘাত ও দুর্ভোগ শেষ করতে দ্বি-রাষ্ট্রীয় সমাধান মানবতার সেরা আশা।”
প্রধানমন্ত্রী আরও বলেন, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছ থেকে পাওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে ভবিষ্যতে কোনও রাষ্ট্রে হামাসের অংশগ্রহণ থাকবে না।
গত দুই সপ্তাহ ধরে যুক্তরাজ্য, ফ্রান্স, নিউজিল্যান্ড ও জাপানের নেতাদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত এসেছে।
অন্যদিকে পশ্চিমা দেশগুলোর এই পদক্ষেপের প্রতিবাদ করে ইসরায়েল বলেছে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া “সন্ত্রাসবাদকে পুরস্কৃত” করার সমতুল্য।
স্মরণে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলায় প্রায় ১,২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি নেয়া হয়। এর পর থেকে গাজায় ইসরায়েলি বাহিনী দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়েছে যার ফলে ছয় লাখের বেশি ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন।
২০২৪ সালের জানুয়ারিতে যুদ্ধবিরতি হলেও মার্চ থেকে পুনরায় গাজায় অভিযান শুরু হয়। এছাড়া গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক