ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সায়েন্সল্যাবে বিক্ষোভে সাত কলেজের শিক্ষার্থীরা, নতুন দাবি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের প্রস্তাবিত অধ্যাদেশ দ্রুত প্রকাশের দাবিতে সায়েন্সল্যাব এলাকায় বিক্ষোভ করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে শিক্ষার্থীদের সড়কে অবস্থান নিতে দেখা যায়।
উল্লেখ্য, গত সোমবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। শিক্ষার্থীরা জানান, সাত কলেজের (প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়) সব শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে কালক্ষেপণ ও ৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে অধ্যাদেশ জারি নিয়ে একটি স্পষ্ট রোডম্যাপ প্রকাশ না করায় এবং চলমান শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষা কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সেটি স্পষ্ট না করায় আগামী বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে।
তারা আরও জানান, মিছিলটি ঢাকা কলেজের প্রধান ফটক থেকে শুরু হয়ে সায়েন্সল্যাব মোড় দিয়ে ইউটার্ন নিয়ে নীলক্ষেত হয়ে ইডেন কলেজ সংলগ্ন আজিমপুর মোড় থেকে ইউটার্ন নিয়ে পুনরায় ঢাকা কলেজ প্রধান ফটকে এসে থামবে। পরে ঢাকা কলেজের প্রধান ফটকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল