ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ফেব্রুয়ারি মাসে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে: শামসুজ্জামান দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, 'আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি লন্ডনে যে বৈঠক হয়েছে সে বৈঠক অনুযায়ী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে। ফেব্রুয়ারি মাসে নির্বাচনে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। সে সরকার বাংলাদেশি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে এগিয়ে যাবে।'
রোববার (৩ আগস্ট) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, বিগত ১৫ বছরে প্রায় পৌঁনে ৫ হাজার বিএনপি, যুবদল, ছাত্রদল ও সাধারণ মানুষ রক্ত দিয়েছেন। বিগত ১৫ বছরের শহীদ ও জুলাইয়ের এক মাসের শহীদরা প্রমাণ করেছেন বাংলাদেশ গণতন্ত্রে ফিরতে চায়। আজকের ছাত্রদলের সমাবেশ প্রমাণ করেছে, যারা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের কোনো রেহাই দেওয়া হবে না।
ছাত্রদলকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ এই তরুণদের ওপর নির্ভর করছে। আজকের ছাত্র সমাজ সমাবেশ আমাদের যত হতাশা ছিল তা দূর করে দিয়েছে। আজকের সমাবেশের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রমাণ করেছে তারা ঐক্যবদ্ধ আছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি