ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সমাবেশ শেষে পরিচ্ছন্নতার দৃষ্টান্ত স্থাপনে ছাত্রদল
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।রবিবার (৩ আগস্ট) দুপুর ৩টা ১৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ সমাবেশ শেষে নেতাকর্মীরা নিজেরাই নিজ নিজ দ্বায়িত্বে সমাবেশস্থল পরিষ্কার করেন।
সমাবেশ শেষে ছাত্রদল সভাপতি নিজে নেতৃত্ব দিয়ে ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজে অংশ গ্রহণ করেন। প্ল্যাকার্ড, ব্যানার, পানির বোতলসহ অন্যান্য বর্জ্য ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে ফেলে দেন নেতাকর্মীরা। পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালিন তারা কোন ধরণের স্লোগান না দিয়ে প্রায় এক ঘণ্টা ধরে শাহবাগ এলাকাকে ময়লামুক্ত করেন।
এই বিষয়ে ছাত্রদলের এক কর্মী বলেন,
“গণতন্ত্রের জন্য যারা জীবন দিয়েছেন, তাদের প্রতি সম্মান জানানো আমাদের সবার জন্য কর্তব্য। আমরা যেমন দেশের জন্য আন্দোলন করি, তেমনই দেশকে পরিষ্কার রাখাও দায়িত্ব আমাদেরও।”ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে তারা একটি পরিচ্ছন্ন ও দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতির বার্তা দিতে চায়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এছাড়া দলের জ্যেষ্ঠ নেতারা ও সাবেক ছাত্রনেতারাও সেখানে উপস্থিত ছিলেন।
শহীদদের স্মরণে আয়োজিত এই শান্তিপূর্ণ ও সচেতন কর্মসূচিতে বিপুল সংখ্যক ছাত্রদল নেতাকর্মী অংশ নেন এবং গণতন্ত্রের জন্য সংগ্রামের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের বার্তা দিয়ে অনুষ্ঠানটি শেষ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি