ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
শুধু ৩৬ দিন নয়, ছাত্র-জনতা ১৫ বছর প্রাণ দিয়েছে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিনই শুধু নয়, একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে গত ১৫ বছর ধরেই ছাত্র-জনতা প্রাণ দিয়েছে। তিনি বলেন, তাদের এই আত্মত্যাগ ও প্রাণ বিসর্জনকে বৃথা যেতে দেওয়া হবে না।
সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল আয়োজিত এক ‘ছাত্রসমাবেশে’ দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, "আমাদের পাশের দেশে ফ্যাসিস্ট হাসিনা তাদের লোকজন নিয়ে আশ্রয় নিয়েছে। সেখানে বসে তারা দেশের মধ্যে ষড়যন্ত্র করছে। তাদের সেসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।"
এ সময় ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, "আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে, আমরা আর কোনোদিনই ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশে রাজনীতি করার সুযোগ দেব না। শপথ নিতে হবে কারো কাছে কোনোদিন মাথা নত করব না। আমরা নিজেরাই নিজেদের স্বয়ংসম্পূর্ণ হিসেবে গড়ে তুলব।"
বিএনপি মহাসচিব আরও বলেন, বাংলাদেশের মধ্যে বর্তমানে বিভক্তি সৃষ্টির নানা চেষ্টা হচ্ছে। এই পরিস্থিতিতে ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এর আগে সূচনা বক্তব্যে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, "আমরা জীবন বাজি রেখে বিগত সময়গুলোতে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়েছি। আমাদের নেতাকর্মীরা জেল-জুলুম নির্যাতন-গুম-খুনের শিকার হয়েছে।" তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ছাত্রদল শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেও যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিষদাঁত উপড়ে ফেলতে প্রস্তুত। তিনি আরও বলেন, সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনা পেলে নেতাকর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি