ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
নির্ধারিত সময়ে সমাবেশ শুরু করতে পারেনি এনসিপি, কারণ কী?
'নতুন বাংলাদেশের রূপরেখা' উপস্থাপনের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশ নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি। বিকেল ৪টায় সমাবেশ শুরুর কথা থাকলেও শীর্ষ নেতাদের অনুপস্থিতির কারণে বিকেল ৫টাতেও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। ফলে সমাবেশে আগত নেতাকর্মীদের মধ্যে অপেক্ষার প্রহর দীর্ঘ হতে থাকে।
সরেজমিনে দেখা যায়, বিকেল ৩টা থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। প্রতিটি মিছিলে আনুমানিক ৫০ থেকে ১০০ জনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আনুষ্ঠানিকতা শুরু না হলেও স্থানীয় পর্যায়ের নেতারা মঞ্চে বক্তব্য রাখছিলেন। তবে কেন্দ্রীয় নেতাদের অনুপস্থিতি এবং বৈরী আবহাওয়ার কারণে সমাবেশে প্রত্যাশিত জনসমাগম হয়নি বলে জানা যায়। অনেক নেতাকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেট এবং বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন মোড়ে অবস্থান করতে দেখা গেছে।
কিশোরগঞ্জ থেকে আগত এক এনসিপি নেতা জানান, বিকেল ৩টা থেকে তারা সমাবেশস্থলে অপেক্ষা করছেন, কিন্তু কখন সমাবেশ শুরু হবে সে বিষয়ে কোনো সুস্পষ্ট ধারণা পাচ্ছেন না। তার মতে, আরও লোকসমাগম হলে হয়তো সমাবেশ শুরু হতে পারে।
উল্লেখ্য, 'নতুন বাংলাদেশের ইশতেহার' শিরোনামে এই সমাবেশ আয়োজন করা হয়েছে। এর আগে, ২ আগস্ট এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই সমাবেশের ঘোষণা দেন এবং জানান যে সমাবেশ থেকে নতুন বাংলাদেশ গড়ার জন্য ২৪ দফার একটি রূপরেখা তুলে ধরা হবে। এই রূপরেখায় পররাষ্ট্রনীতি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার পরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে বলে জানানো হয়েছিল।
এদিকে, এই সমাবেশকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) শাহবাগ ও তৎসংলগ্ন এলাকায় যান চলাচলে বিশেষ নির্দেশনা জারি করে এবং জনসাধারণকে এসব এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানায়। সমাবেশস্থলের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি