ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
নির্বাচনী পর্ষদ-২০২৫’ উদ্বোধনে ড. ইউনূস
নৌবাহিনী সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৫’। আজ (৩ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই পর্ষদের শুভ উদ্বোধন করেন। এতে নৌবাহিনীর ক্যাপ্টেন হতে কমডোর পর্যন্ত এবং বিমান বাহিনীর স্কোয়াড্রন লীডার হতে এয়ার কমডোর পর্যন্ত পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়।
অনুষ্ঠানে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। ড. ইউনূস নৌ ও বিমান বাহিনীর গৌরবময় অবদান এবং জাতীয় দুর্যোগে ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, সোনালী অর্থনীতি, গভীর সমুদ্র বন্দর এবং উপকূলীয় উন্নয়নে নৌবাহিনীর অবদান খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা ও মানবিক খাতে বাহিনী দুটির অংশগ্রহণ প্রশংসারও দাবি রাখে।
এ নেতৃত্ব নির্বাচনে দেশপ্রেম, দক্ষতা ও নৈতিক গুণাবলি সম্পন্ন কর্মকর্তাদের বাছাইয়ে পর্ষদকে দিক- নির্দেশনা প্রদান করেন উপদেষ্টা। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান উপদেষ্টাকে স্বাগত জানান।
অনুষ্ঠান শেষে ড. ইউনূস একটি বৃক্ষরোপণ করেন এবং বাহিনীসমূহের সার্বিক সাফল্য ও দেশের সমৃদ্ধির সফলতা কামনা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি