ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
কোরআন তেলাওয়াতের মাধ্যমে ছাত্রদলের সমাবেশ শুরু
কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্রদলের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ছাত্র সমাবেশ শুরু হয়েছে। এরপর জাতীয় সংগীত গাওয়া হয়।
রোববার (৩ আগস্ট) বিকেল ৩টা ১৫ মিনিটে এ সমাবেশ শুরু হয়।
ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে উপস্থিত আছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-সহ সিনিয়র নেতারা।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত ছাত্র সমাবেশে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। রোববার দুপুর থেকেই শাহবাগে জড়ো হতে থাকেন সংগঠনটির হাজার হাজার নেতাকর্মী, ফলে এলাকা পরিণত হয় স্লোগানে মুখর এক রাজনৈতিক অঙ্গনে।
দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা যায়, রাজধানীর কেন্দ্রস্থল শাহবাগে সারাদেশ থেকে আগত নেতাকর্মীরা ছোট ছোট মিছিল করে আসছেন সমাবেশস্থলে। কারো মাথায় ব্যান্ড, কারো হাতে জাতীয় পতাকা ও ছাত্রদলের পতাকা।
এসময় তাদের মুখে শোনা যায় তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে, জিয়ার সৈনিক এক হও, স্বৈরাচার নিপাত যাক, খালেদা জিয়া ভয় নাই জিয়া, খালেদা, তারেক রহমান ইত্যাদি স্লোগান।
ছাত্রদলের নেতাকর্মীরা জানিয়েছেন, জুলাই-আগস্টের গণআন্দোলনের চেতনায় অনুপ্রাণিত হয়ে তারা এ কর্মসূচির মাধ্যমে জাতির সামনে একটি নতুন রাজনৈতিক বার্তা তুলে ধরতে চান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি