ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ছাত্রদল-এনসিপির সমাবেশে নিরাপত্তা তৎপরতা বাড়াল পুলিশ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে আজ রোববার (৩ আগস্ট) রাজধানী ঢাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় বাড়তি নিরাপত্তার পাশাপাশি যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী ছাত্রদল দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’করবে। অপরদিকে একই সময়ে, কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি আয়োজিত সমাবেশে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদ’ দাবি করা হবে এবং সেখানে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করার কথা রয়েছে বলে জানা গেছে।
এছাড়া জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত সাইমুম শিল্পীগোষ্ঠী সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন চলছে।
এসব কর্মসূচিকে ঘিরে সংশ্লিষ্ট এলাকাগুলোতে জনসমাগমের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ডিএমপি। এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, যানজট ও জনদুর্ভোগ এড়াতে শাহবাগ এবং আশপাশের এলাকায় রুট ডাইভারশন ও যান চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিশেষ করে এইচএসসি পরীক্ষার সময়সীমার মধ্যে যেন পরীক্ষার্থীরা সমস্যায় না পড়েন, সে বিষয়েও আলাদা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাধারণ নাগরিকদের প্রয়োজন ছাড়া শাহবাগ ও আশপাশের এলাকা এড়িয়ে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি