ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
‘সৌদি-বাংলাদেশ শ্রমবাজারে আসছে যুগান্তকারী চুক্তি’
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে একটি ব্যতিক্রমধর্মী চুক্তি হতে যাচ্ছে, যা ভারত ও পাকিস্তানের সঙ্গেও নেই—এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
ড.আসিফ নজরুল বলেন এই চুক্তি বাস্তবায়িত হলে সৌদি আরবে কর্মরত ও আগ্রহী বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ ও সুবিধার দ্বার উন্মুক্ত হবে।
শনিবার (২ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বিদেশগামী শ্রমিকদের উদ্দেশে উপদেশ দিয়ে ড. আসিফ নজরুল বলেন, “বিদেশে যাওয়ার আগে অবশ্যই ভালোভাবে খোঁজখবর নিবেন। ঝুঁকিপূর্ণ ও অনিশ্চিত জীবনে না ঝাঁপিয়ে বরং দেশে থেকেই ব্যবসা করা যেতে পারে, যদি কিছুটা পুঁজি থাকে।”
তিনি আরও জানান,প্রবাসীদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
গত বছরের জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত দেশে এসেছে মোট ৩০ হাজার ২২৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৬.৮০ শতাংশ বেশি। আগের অর্থবছরে এই অঙ্ক ছিল ২৩ হাজার ৯১২ মিলিয়ন ডলার যা দেশের ইতিহাসে সত্যিই মাইলফলক।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছে, দেশের গণতন্ত্র, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য লড়াইয়ে শহীদ ও আহত ভাইদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রবাসীরা আরও বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি