ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
বিদেশ মানেই স্বর্গ এই ধারণা ভুল: আসিফ নজরুল
আগামী ২-৩ সপ্তাহের মধ্যে সৌদি আরবের সঙ্গে প্রথমবারের মতো প্রবাসী শ্রমিক সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে চুক্তির বিস্তারিত তথ্য তিনি এখনই প্রকাশ করেননি।
শনিবার (২ আগস্ট) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে রেমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, আশা করছি, অল্প সময়ের মধ্যেই সবাই শুনবেন যে সৌদি আরবের সঙ্গে আমাদের ইতিহাসে প্রথমবারের মতো একটি শ্রমচুক্তি হতে যাচ্ছে। ভারত বা পাকিস্তানের মতো দেশও এখনো এই ধরনের চুক্তি করতে পারেনি। এই চুক্তির ফলে সৌদিপ্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার আরও জোরদার হবে।
ড. আসিফ নজরুল জানান, মালয়েশিয়ায় ভিসা ও টিকিট থাকা সত্ত্বেও যারা গত বছর যেতে পারেননি, তাদের পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এ নিয়ে সামাজিক মাধ্যমে নানা নেতিবাচক প্রতিক্রিয়ার মুখেও পড়তে হয়েছেন। আপনাদের সবচেয়ে বড় দাবি বাস্তবায়ন করেও গালিগালাজের শিকার হতে হয়েছে, বলেন জানান তিনি।
আসিফ নজরুল আরও জানান, মন্ত্রণালয়ে প্রবাসীদের জন্য সেবা সহজ করতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। রিইন্টিগ্রেশন প্রক্রিয়া সহজ করা হয়েছে এবং পুরো প্রক্রিয়া ডিজিটালাইজ করা হয়েছে, যাতে বিদেশগামীদের হয়রানি কম হয়।
বিদেশে যেতে ইচ্ছুকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, বিদেশ যাওয়ার আগে নিজেকে ভালোভাবে প্রস্তুত করুন। প্রতারকদের ফাঁদে পা দেবেন না। বিদেশ মানেই স্বর্গ এই ধারণা ভুল। আমি নিজ চোখে সৌদি আরবে এমন সব দুঃসহ জীবনযাপন দেখেছি, যা বাংলাদেশের অনেক বস্তির অবস্থার চেয়েও খারাপ।
আসিফ নজরুল আরও বলেন, প্রবাসীদের মধ্যে ৯৯ শতাংশই সৎ ও পরিশ্রমী মানুষ। তবে ১ শতাংশের কিছু কর্মকাণ্ডের কারণে সবাইকে ভুগতে হয়, আর আমাদের পক্ষে নতুন শ্রমবাজারে লোক পাঠানো কঠিন হয়ে পড়ে।
তিনি পরামর্শ দিয়ে বলেন, আপনার যদি ১০ লাখ টাকা থাকে বিদেশ যাওয়ার জন্য, তাহলে ভেবে দেখুন এই টাকায় দেশে ভালো একটা ব্যবসাও শুরু করা যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি