ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণার দাবি নাহিদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আগামী রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। তিনি বলেন, ফ্যাসিবাদের পতন ঘটলেও দেশে এখনো ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা টিকে আছে। এ পরিস্থিতিতে আমরা ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণার দাবি জানাচ্ছি।
শনিবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলামোটরে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার যে জুলাই ঘোষণাপত্রের উদ্যোগ নিয়েছে, তার জন্য আমরা স্বাগত জানাই। তবে এর পাশাপাশি ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ নিয়েও স্পষ্ট সুরাহা হওয়া প্রয়োজন। জুলাই সনদের অধিকাংশ বিষয়েই আমরা ঐকমত্যে পৌঁছেছি, এখন শুধু বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হওয়া বাকি। আমরা সই করবো তখনই, যখন এর যথাযথ আইনগত ভিত্তি থাকবে।
নাহিদ ইসলাম বলেন, সংস্কারের কাজ আমরা কেবল নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেব না। আগামী নির্বাচন হবে জুলাই সনদের ভিত্তিতে, এবং সেই ভিত্তিতেই নতুন সংসদ গঠিত হবে।
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থি কোনো আচরণ কিংবা জুলাইয়ের নাম ব্যবহার করে কেউ যদি অপকর্মে জড়ায়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে, জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করে তা আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় প্রকাশ করা হবে। এনসিপি এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং জানিয়েছে ঘোষণাপত্রে অবশ্যই সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি