ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
৩ আগস্ট শুরু শেখ হাসিনার বিচার: ইতিহাসে নতুন মোড়
গত বছরে ঘটে যাওয়া অভ্যুত্থানের ঘটনাকে ঘিরে বিচার শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র ও জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল রোববার (৩ আগস্ট)। আদালতের অনুমতি পেলে এই বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
এই মামলার প্রথম কর্মদিবসে প্রসিকিউশন সূচনা বক্তব্য উপস্থাপন করবেন এবং একই সঙ্গে সাক্ষ্যগ্রহণও শুরু হবে। শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অপর দুই অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধেও গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
সাবেক আইজিপি মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। মামলার প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানি করেন এবং আসামিপক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে ছিলেন আমির হোসেন ও যায়েদ বিন আমজাদ।
পলাতক হাসিনা ও কামালকে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও তারা ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেননি। ফলে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর মাধ্যমেই তাদের পক্ষে বিচার চলছে।
উল্লেখ্য যে, শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলাটি ছাড়াও গুম-খুন এবং ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় আরও দুটি মামলা চলমান রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ