ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কলকাতা বিমানবন্দরে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে ভারতের কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ভাঙচুরের চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ আশরাফুল, যিনি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। তিনি ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে কলকাতা আসেন এবং সেখান থেকে একটি কানেক্টিং ফ্লাইটে ঢাকায় ফেরার কথা ছিল। তবে আন্তর্জাতিক ট্রানজিট লাউঞ্জে অপেক্ষারত অবস্থায় হঠাৎ তিনি একটি কাঁচের দেওয়াল ভেঙে বিমানবন্দর এলাকা ছাড়ার চেষ্টা করেন।
এই ঘটনায় বিমানবন্দরে কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা তৈরি হয়। পরে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) সদস্যরা মোহাম্মদ আশরাফুলকে আটক করেন। সেসময় আশরাফুল অস্বাভাবিক আচরণ করতে থাকেন, যার ফলে তার মানসিক স্বাস্থ্যের বিষয়ে সন্দেহ সৃষ্টি হয়।
পরবর্তীতে সিআইএসএফ তাকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে এবং বিধাননগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। জানা গেছে, আশরাফুল সিঙ্গাপুরে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে এখন তদন্ত চলমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?