ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইউরোপের যে দেশে জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’ নাম
ইংল্যান্ড ও ওয়েলসে টানা দ্বিতীয়বারের মতো জনপ্রিয় নামের তালিকায় শীর্ষে রয়েছে ‘মুহাম্মদ’। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিস (ONS) জানিয়েছে, ২০২৪ সালে দেশ দুটিতে মোট ৫ হাজার ৭১২ শিশুর নাম রাখা হয়েছে মুহাম্মদ।
দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় নাম ছিল নোয়াহ। ৪ হাজার ১৩৯ শিশুর এই নাম রেখেছিল তাদের বাবা-মা। এরপরের স্থানগুলোতে রয়েছে অলিভার, আর্থার এবং লিও।
২০২৩ সালে প্রথমবার নোয়াহকে পেছনে ফেলে মুহাম্মদ নামটি জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে। মেয়ে শিশুদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে শীর্ষে রয়েছে অলিভিয়া। এর পরেই রয়েছে অ্যামেলিয়া, লিলি, ইসলা এবং ইভি।
উল্লেখ্য, যুক্তরাজ্যে প্রথমবারের মতো ১৯২৪ সালে ‘Mohammad’ নামটি সেরা ১০০-র তালিকায় স্থান পায়। তখন এটি ছিল ৯১তম স্থানে। এরপর নামটির জনপ্রিয়তা কিছুটা কমে যায়। তবে ১৯৬০-এর দশকে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় ও অভিবাসন বৃদ্ধির কারণে নামটির ব্যবহার আবার বাড়তে থাকে। তখন থেকে ‘Mohammad’-এর পরিবর্তে ‘Muhammad’ বানানটি জনপ্রিয়তা পায়। ১৯৮০ সালের দিকে এটি আবার সেরা ১০০-র মধ্যে জায়গা করে নেয়।
বিশ্লেষকদের মতে, ব্রিটেনে মুসলিম অভিবাসীর সংখ্যা বৃদ্ধির প্রভাবেই মুহাম্মদ নামটি ক্রমেই শীর্ষস্থান দখল করেছে।
অন্যদিকে, ছেলেদের মধ্যে আর্থার ও আর্চি এখনো জনপ্রিয় নাম হিসেবে টিকে আছে। জর্জ ও থিয়োডরের মতো ঐতিহ্যবাহী নামগুলোও সেরা দশের মধ্যে রয়েছে। তবে রজার, স্টিভ, কলিন এবং কেইথের মতো নামগুলো ধীরে ধীরে জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে। এই নামগুলো বর্তমানে সেরা ১০০-এর তালিকাতেও নেই।
সূত্র: দ্য এক্সপ্রেস
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর