ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
স্কুলে মোবাইল-মোটরসাইকেল নিয়ে আসা নিষিদ্ধ, নতুন নির্দেশনা
ঝিনাইদহের মহেশপুরে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল আনা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।
বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এই নির্দেশনা জারি করেন।
উপজেলা প্রশাসনের পর্যবেক্ষণে দেখা গেছে, অনেক শিক্ষার্থী শ্রেণিকক্ষে ক্লাস চলাকালেও মোবাইল ফোনে গেম, রিলস কিংবা টিকটক দেখে সময় পার করছে। এর ফলে শিক্ষার পরিবেশ যেমন বিঘ্নিত হচ্ছে তেমনি শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নৈতিক মানেও অবনতি ঘটছে।
এই সিদ্ধান্ত ঘোষণার পরপরই মহেশপুরের বিভিন্ন বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধিমূলক ক্যাম্পেইন শুরু হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খেলার সামগ্রীও বিতরণ করা হচ্ছে।
এ উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন অভিভাবক ও শিক্ষকরা। মহেশপুর পাইলট বালিকা বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক রমজান আলী বলেন, "আমরা চাই আমাদের সন্তানেরা লেখাপড়ায় মনোযোগী হোক। এ সিদ্ধান্ত একদম সঠিক সময়ে এসেছে।"
সহকারী শিক্ষক মোজাম্মেল হক বলেন, "যদি নিয়মিত তদারকি ও সচেতনতা কার্যক্রম চালু থাকে তাহলে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও মনোযোগ বাড়বে।"
ইউএনও খাদিজা আক্তার বলেন, "আমরা শিক্ষার্থীদের সৃজনশীল, শৃঙ্খলাপূর্ণ ও নৈতিক গুণসম্পন্ন করে গড়ে তুলতে চাই। মোবাইল ও মোটরসাইকেল ব্যবহারে বিধিনিষেধ শিক্ষার পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল