ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
গাজা সংকট: আকাশ থেকে ত্রাণ ছুঁড়ছে ফ্রান্স
ইসরায়েলের অবরোধে দুর্ভিক্ষের মুখে পড়া গাজাবাসীদের জন্য আকাশপথে খাদ্য ও জরুরি ওষুধ সরবরাহের ঘোষণা দিয়েছে ফ্রান্স। অবরুদ্ধ গাজা উপত্যকার মানবিক সংকট মোকাবিলায় এই উদ্যোগ নেওয়ার কথা জানায় ফরাসি সরকার। তারা বলেছে, খাদ্য ও জীবনরক্ষাকারী জরুরি ওষুধ সরাসরি আকাশ থেকে গাজায় পৌঁছে দেওয়া হবে।
মঙ্গলবার ফরাসি এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
জাতিসংঘ-সমর্থিত বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকা দ্রুত দুর্ভিক্ষের দিকে এগোচ্ছে। এরইমধ্যে বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা আইপিসি জানিয়েছে, গাজায় দুর্ভিক্ষের ভয়াবহ অবস্থা চলছে যেখানে ক্ষুধা, অপুষ্টি ও রোগে মৃত্যুর হার ক্রমেই বাড়ছে।
২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া যুদ্ধের ২২ মাস পেরিয়ে গেলেও খাদ্যসংকট নিরসনে কার্যকর কোনো সমাধান আসেনি। গত এক সপ্তাহে আন্তর্জাতিক মহলে এই সংকট নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
এই প্রেক্ষাপটে ফ্রান্স জানিয়েছে, তারা গাজার বেসামরিক মানুষের জরুরি চাহিদা মেটাতে আকাশপথে খাদ্য ও ওষুধ সরবরাহ করবে। তবে এই পদক্ষেপকে স্থলপথের তুলনায় কার্যকর বা স্থায়ী সমাধান হিসেবে না দেখার আহ্বান জানিয়েছে তারা। ফ্রান্স বলেছে, মানবিক সহায়তা পৌঁছাতে স্থলপথই সবচেয়ে কার্যকর এবং তা নিশ্চিত করতে ইসরায়েলকে সব সীমান্ত দ্রুত খুলে দিতে হবে।
ফ্রান্স আরও জানায়, ফ্রান্স স্থলপথেও ত্রাণ পাঠানোর জন্য কাজ করছে যাতে গাজায় আরও বেশি সহায়তা পৌঁছানো যায়।
এদিকে, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সতর্ক করে বলেছে, গাজার দুই মিলিয়নের বেশি মানুষের মধ্যে চরম খাদ্যসংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক চাপের মুখে সাম্প্রতিক সময়ে কিছু ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকতে দিয়েছে ইসরায়েল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত