ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মালয়েশিয়ায় অবতরণের পরই আটক ১৫ বাংলাদেশি
মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের কুচিং আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগের মনিটরিং, কন্ট্রোল ও এনফোর্সমেন্ট ইউনিট (UPKPP)।
সোমবার (২৮ জুলাই) নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে কুয়ালালামপুর থেকে আসা একটি ফ্লাইটে স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে অবতরণের পরপরই তাদের আটক করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, তাদের কারোরই ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে বৈধ প্রবেশের কোনো তথ্য নেই। পাসপোর্ট পরীক্ষা করে জাল ইমিগ্রেশন সীলের ব্যবহারও শনাক্ত করা হয়েছে, যা মালয়েশিয়ায় প্রবেশের সত্যতা আড়াল করতে ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশ করতে তারা পাচারকারী চক্রকে ১৮ হাজার থেকে ২০ হাজার রিংগিত পর্যন্ত অর্থ প্রদান করেছেন।
বর্তমানে তারা সেমুজা ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে আটক রয়েছেন এবং ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের অধীনে তদন্ত চলমান রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ