ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
দাবানলে হিমশিম খাচ্ছে গ্রিস
গ্রিসে তীব্র তাপপ্রবাহ ও দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে জরুরি সেবা সংস্থাগুলো। দেশটির বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে লড়াই চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। রবিবার সকালেও রাজধানী এথেন্সের পশ্চিমে পেলোপনেস, এভিয়া ও কিথেরা দ্বীপে আগুন জ্বলতে দেখা গেছে।
ড্রোসোপিগি এলাকায় পরিস্থিতি সবচেয়ে খারাপ বলে জানিয়েছে দমকল বিভাগ। এথেন্স থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকায় ইতোমধ্যে একটি বাড়ি আগুনে পুড়ে গেছে। ৫ থেকে ৬ বেফর্ট গতির বাতাস (৩০-৫০ কিমি/ঘণ্টা) আগুন ছড়িয়ে পড়ায় সহায়ক ভূমিকা রাখছে। স্থানীয় বাসিন্দাদের গ্রাম ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এথেন্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, ড্রোসোপিগিতে প্রায় ১০০ জন দমকলকর্মী, ৩৬টি গাড়ি, ২টি বিমান এবং ৩টি হেলিকপ্টার দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এদিকে এভিয়া দ্বীপে নিয়ন্ত্রণহীনভাবে আগুন ছড়িয়ে পড়েছে। সেখানে দুটি ফায়ার ইঞ্জিন ধ্বংস হয়েছে এবং দুজন দমকলকর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কিথেরা দ্বীপে কৃষি ও বনাঞ্চলে নতুন করে আগুন শুরু হয়। এটি এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বাতাসের গতিবেগ বাড়ার ফলে কয়েকটি বসতি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
গ্রিস সরকার জানিয়েছে, দাবানলের চরম ঝুঁকির কারণে বেশ কয়েকটি অঞ্চলকে ‘লাল’ ক্যাটাগরি ৫ সতর্কতায় রাখা হয়েছে। আবহাওয়া অত্যন্ত গরম ও শুষ্ক থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
গ্রিসের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার পর্যন্ত এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। শুক্রবার পেলোপনেসের মেসিনিয়া অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার পশ্চিম গ্রিসের আমফিলোকিয়ায় তাপমাত্রা ছিল ৪৫.২ ডিগ্রি সেলসিয়াস।
এই পরিস্থিতিতে গ্রিস ইউরোপীয় ইউনিয়নের কাছে দাবানল মোকাবেলায় জরুরি সহায়তা চেয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো