ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পুতিনের সময় কমিয়ে দিলেন ট্রাম্প
ইউক্রেন যুদ্ধ অবসানে শান্তি চুক্তির জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ১০-১২ দিনের সময়সীমা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার (২৮ জুলাই) এই সময়সীমা নির্ধারণের কথা জানান তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই সপ্তাহ আগে ট্রাম্প পুতিনকে ৫০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। যাতে ইউক্রেনের সঙ্গে একটি শান্তি চুক্তিতে পৌঁছানো যায়। তবে সোমবার তিনি জানান, রাশিয়ার পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না থাকায় তিনি পূর্বঘোষিত ৫০ দিনের সময়সীমা থেকে সরে এসেছেন।
বর্তমানে ট্রাম্প স্কটল্যান্ড সফরে রয়েছেন এবং সেখানে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বিশেষ এক বৈঠকে অংশ নিচ্ছেন।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, "তিনবার মনে হয়েছিল তারা যুদ্ধবিরতি চুক্তি করতে যাচ্ছে। কিন্তু হুট করেই কিয়েভের দিকে আবার ক্ষেপণাস্ত্র আসতে লাগল। এসবের মানে কী?"
এর আগে গত ১৪ জুলাই ওভাল অফিসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে ট্রাম্প জানান, পুতিন যদি ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তিতে রাজি না হন, তাহলে তিনি রাশিয়ার বাণিজ্যিক অংশীদার দেশগুলোর ওপর কঠোর শুল্ক আরোপ করবেন। সে সময় ট্রাম্প পুতিনকে সিদ্ধান্ত নেওয়ার জন্য ৫০ দিনের সময়সীমা দিয়েছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক