ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
গণঅভ্যুত্থানে হ'ত্যাসহ ১৫ মামলার চার্জশিট
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়ের হওয়া মামলার মধ্যে ১৫টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে ৫টি হত্যা মামলা এবং বাকি ১০টি অন্যান্য অপরাধ সংক্রান্ত।
হত্যা মামলার মধ্যে ১টি কুড়িগ্রাম জেলায়, ১টি চট্টগ্রাম এবং ৩টি শেরপুর জেলা মেট্রোপলিটন পুলিশ এলাকায় দায়ের করা। অন্য ধারায় দায়ের হওয়া ১০টি মামলার মধ্যে একটি করে রয়েছে ঢাকা ও বরিশাল মেট্রোপলিটন এলাকায়, ৩টি চাঁপাইনবাবগঞ্জ, ২টি সিরাজগঞ্জ, ১টি পাবনা জেলায় এবং ২টি মামলা তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, এসব মামলার নিরপেক্ষ ও সঠিক তদন্ত নিশ্চিত করতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করছেন।
ইনামুল হক সাগর আরও বলেন, বাকি মামলাগুলোর তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বৈঠক প্রধানমন্ত্রী ও এরদোয়ানের
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা