ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
চাঁদাবাজদের বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার হুঙ্কার
গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ পাওয়ার পর চাঁদাবাজি ইস্যুতে তোলপাড় পুরো দেশ। এমন প্রেক্ষাপটে কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না বলে হুঙ্কার দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার (২৮ জুলাই) সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না, যে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালীই হোক।’
এসময় মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, 'জাতীয় নির্বাচন সামনে রেখে আগস্ট থেকে ধাপে ধাপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া শুরু হবে। নির্বাচনের আগ পর্যন্ত এই কার্যক্রম চলবে।'
তিনি আরও জানান, পুলিশ সুপার ও ওসিদের বদলির কার্যক্রমও চলমান থাকবে।
উপদেষ্টা বলেন, সরকার মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল। তবে সমস্যা হলো বহনকারীরা ধরা পড়লেও মাদকের গডফাদাররা এখনও অধরা। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল