ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ইসরায়েলের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর তীব্র ক্ষোভ
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের জন্য ত্রাণ সহায়তা আটকে দেওয়ায় ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এই পদক্ষেপ "স্পষ্টভাবেই" আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং গাজায় চলমান ধ্বংসযজ্ঞ "একেবারেই অমার্জনীয়"।
রোববার (২৭ জুলাই) দেশটির গণমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন বলে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানিয়েছে।
অ্যালবানিজ বলেন, "আমাদের যুদ্ধের নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে এবং সেগুলো তৈরি করা হয়েছে নির্দোষ মানুষের মৃত্যু ঠেকানোর জন্য। ইসরায়েল যে সিদ্ধান্ত নিয়েছে—খাদ্য সরবরাহ বন্ধ করা—তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।" তিনি আরও যোগ করেন, "আন্তর্জাতিক আইন অনুযায়ী, কোনো সংঘাতের জন্য নিরপরাধ সাধারণ মানুষকে দায়ী করা যায় না।"
গাজার মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী বলেন, "এক বছরের একটি শিশু হামাস যোদ্ধা নয়। গাজায় বেসামরিক মানুষজনের মৃত্যু ও ভোগান্তি পুরোপুরি অগ্রহণযোগ্য ও অমার্জনীয়।"
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে অস্ট্রেলিয়ার অবস্থান
সম্প্রতি ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলেও অস্ট্রেলিয়া এই মুহূর্তে এমন কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে না বলে জানান অ্যালবানিজ। তবে তিনি বলেন, যদি একটি টেকসই ও কার্যকর রাষ্ট্র গঠনের জন্য উপযুক্ত শর্ত পূরণ হয়, তবে ক্যানবেরা বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।
তিনি বলেন, "আমরা কোনো প্রতীকী সিদ্ধান্ত নেব না। যদি মনে করি এটাই সঠিক পথ, তাহলে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনই কি সেই সময়? না, এখনও না। তবে আমরা গঠনমূলকভাবে এই ইস্যুতে কাজ করে যাব।" তিনি আরও উল্লেখ করেন যে, একটি কার্যকর দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য গাজা ও পশ্চিম তীরের পুনর্গঠন এবং অবৈধ বসতি স্থাপন সংক্রান্ত সমস্যাগুলোরও সমাধান হওয়া প্রয়োজন।
আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৫৯ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এই অভিযানে গাজার স্বাস্থ্যব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, তীব্র খাদ্য সংকট তৈরি হয়েছে এবং পুরো অঞ্চলটি এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। চলতি বছরের ২ মার্চ থেকে সীমান্ত বন্ধ করে দেওয়ায় এবং খাদ্য-ওষুধ প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করায় গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)