ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
গাজায় ২৫ টন খাদ্য ফেলল দুই মুসলিম দেশ
অবরুদ্ধ গাজা উপত্যকার দুর্ভিক্ষপীড়িত মানুষের জন্য বিমান থেকে খাদ্যসামগ্রী ফেলতে শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান। শনিবার (২৬ জুলাই) থেকে রবিবার (২৭ জুলাই) পর্যন্ত দুই দেশ মিলিয়ে ২৫ টন সহায়তা পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জর্ডানের এক কর্মকর্তা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গাজার খান ইউনিসে প্যারাস্যুটে করে খাদ্যপণ্য মাটিতে পড়ছে। তবে এগুলোর মধ্যে আমিরাত ও জর্ডানের পাঠানো ত্রাণ রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
গাজায় ইসরায়েলের অব্যাহত বর্বর হামলা চলছে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে। এখন পর্যন্ত প্রায় ৫৮ হাজার ৮০০ এর অধিক মানুষ নিহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা।
কেবল হত্যাই নয়, দখলদার ইসরায়েল গাজায় খাদ্য প্রবেশেও দীর্ঘদিন ধরে বাধা দিয়ে আসছে। এতে বিভিন্ন এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। অপুষ্টিতে মারা যাচ্ছেন বহু মানুষ। এখন পর্যন্ত কমপক্ষে ১২০ জন গাজাবাসী অভুক্ত অবস্থায় প্রাণ হারিয়েছেন।
গত এক মাস ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা চলছিল। তবে গত সপ্তাহে কাতারের রাজধানী দোহা থেকে হঠাৎ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের আলোচক দল ফিরিয়ে নেওয়ায় আলোচনা স্থগিত হয়ে যায়।
যুদ্ধবিরতি না হওয়ায় আন্তর্জাতিক চাপ বাড়তে থাকায় ইসরায়েল সীমিত আকারে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দেয়। তবে আকাশ থেকে ফেলা খাদ্য দুর্ভিক্ষপীড়িত গাজার সংকট মোকাবিলায় যথেষ্ট নয় বলে সতর্ক করেছে দাতব্য সংস্থাগুলো।
তারা গাজার মানবিক বিপর্যয় ঠেকাতে সীমান্ত ক্রসিংগুলো খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে।
সূত্র: আল জাজিরা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)