ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
খামেনিকে হ'ত্যার হুমকি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ইসরায়েল হত্যার হুমকি দিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ প্রকাশ্যে এই হুমকি উচ্চারণ করেন এবং ইরানে পুনরায় হামলার ইঙ্গিত দেন।
রোববার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ ইসরায়েলের রামন বিমানঘাঁটি পরিদর্শনের সময় কাৎজ বলেন, আমি এখান থেকেই স্বৈরশাসক খামেনিকে পরিষ্কার বার্তা দিতে চাই আপনি যদি ইসরায়েলের বিরুদ্ধে হুমকি অব্যাহত রাখেন, তাহলে আমাদের দীর্ঘ হাত ফের তেহরানে পৌঁছাবে। এবার আপনি ব্যক্তিগতভাবে টার্গেট হবেন।
ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ কাৎজের এই বক্তব্য উদ্ধৃত করেছে। তবে এখন পর্যন্ত হুমকির জবাবে ইরানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে গত ১৩ জুন ইসরায়েল ইরানে হামলা শুরু করে। ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো ছিল হামলার মূল লক্ষ্য। এর জবাবে ইরানও পাল্টা আক্রমণ চালায়। প্রায় ১২ দিন ধরে চলা পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্রও জড়িয়ে পড়ে তারা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার পাল্টা জবাবে তেহরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ সামরিক ঘাঁটিতে হামলা চালায়।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এই যুদ্ধবিরতি মাঝেও ইসরায়েল ও ইরান একে অপরকে হুমকি দিয়েই যাচ্ছে। এমনকি যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েল আবার হামলা চালালে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক