ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধ, ট্যুরিজম খাতে ধস
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম বন্ধ থাকায় চরম সংকটে পড়েছেন প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন ট্রাভেল ও ট্যুরিজম ব্যবসায়ীরা। এতে ভিসা প্রসেসিং থেকে শুরু করে টিকিট বুকিং, হোটেল, গাইড, পরিবহন ও অফিস পরিচালনাসহ সব ধরনের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন দ্রুত কোনো সমাধান না হলে তাদের পক্ষে টিকে থাকা কঠিন হয়ে যাবে।
করোনার পর আমিরাত বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা উন্মুক্ত করলে অনেকেই দেশটিতে ভ্রমণে আগ্রহ দেখান। সেই সুযোগে শত শত বাংলাদেশি উদ্যোক্তা ট্রাভেল এজেন্সি ও পর্যটনসেবা প্রতিষ্ঠান চালু করেন।
কিন্তু গত কয়েক বছর ধরে নানা অনিয়ম ও অপব্যবহারের অভিযোগে বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত কিংবা পুরোপুরি বন্ধ করে দেয় আমিরাত সরকার।
ঢাকা ট্রাভেলসের ব্যবস্থাপক মিজানুর রহমান হানাফি বলেন, “একজনের ভিসায় পদের নাম থাকে ‘জেনারেল ম্যানেজার’ অথচ তিনি কাজ করেন নির্মাণ শ্রমিক হিসেবে। এসব অনিয়মই পরিস্থিতি কঠিন করে তুলেছে।”
হলিডে ডেস্টিনেশনের মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “বাংলাদেশ থেকে এখন আর কোনো পর্যটকই আসতে পারছেন না। নতুন করে লাইসেন্স মেলেনা, ভিসাও মিলছে না। যার প্রভাব পড়েছে সরাসরি ব্যবসায়।”
বিভিন্ন তথ্যমতে, গত কয়েক বছরে প্রবাসী বাংলাদেশিরা আমিরাতে ৫০০টির বেশি ট্রাভেল ও ডকুমেন্টেশন কোম্পানি চালু করেছেন যেগুলোর বেশিরভাগ এখন কার্যত বন্ধ।
সিলভার স্মিথ কোম্পানির স্বত্বাধিকারী মোহাম্মদ রফিক বলেন, “বাংলাদেশি পর্যটকদের আগমন পুরোপুরি বন্ধ। ফলে আমাদের ট্যুরিজম মার্কেট প্রায় ধ্বংস হয়ে গেছে। এখন ইউরোপ ও ইন্দো-চায়না অঞ্চলের পর্যটকদের দিকে নজর দিচ্ছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)