ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
তিব্বতে ভূমিকম্পে প্রাণ গেল ৫৩ জনের
ডুয়া ডেস্ক : তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্ততপক্ষে ৫৩ জন প্রাণ হারিয়েছেন। ভারত, বাংলাদেশ ও নেপালেও ভূমিকম্প অনুভুত হয়েছে। স্থানীয় মিডিয়া জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের পরিমাপ ছিল ছয় দশমিক আট। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের মতে ভূমিকম্পের পরিমাপ হলো সাত দশমিক এক। বার্তা সংস্থা ডয়চে ভেলে এ তথ্য প্রকাশ করে।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল নয়টা বেজে পাঁচ মিনিট নাগাদ এই ভূমিকম্প হয়। এই শক্তিশালী ভূমিকম্পে প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর বাড়ি ভেঙেছে। অন্ততপক্ষে ৫৩ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
স্থানীয় সময় বেলা দশটা পর্যন্ত একাধিক আফটারশক আসে বলে শিনহুয়া জানিয়েছে। সরকারি ব্রডকাস্টার সিসিটিভি জানিয়েছে, ডিংরি কাউন্টি ও তার আশপাশের এলাকা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু বাড়ি ভেঙে পড়েছে।
ভিডিও ফুটেজ দেখে বার্তাসংস্থা রয়টার্স জানাচ্ছে, শিগেজের অবস্থা খুবই খারাপ। প্রচুর বাড়ি ভেঙে রাস্তায় এসে পড়েছে। এখানেই পাঞ্চেন লামা থাকেন।
নেপালের রাজধানী কাঠমান্ডুর বাসিন্দারাও এই ভূমিকম্প খুব ভালোভাবে টের পান। তারা ঘরের বাইরে বেরিয়ে আসেন। নেপালের সরকারি কর্মকর্তা আলোক রাজ ঘিমিরে জানিয়েছেন, চারশ কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও রীতিমতো জোরে কম্পন অনুভূত হয়েছে। পুলিশ ও সরকারি কর্মকর্তাদের বলা হয়েছে, পরিস্থিতি দেখতে এবং মানুষের কাছে যেতে।
ভারতে পশ্চিমবঙ্গ, সিকিম ও বিহারে ভূমিকম্প টের পাওয়া গেছে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। উত্তরবঙ্গে ভূমিকম্প ভালোভাবেই টের পাওয়া যায়। শিলিগুড়ি-সহ বিভিন্ন শহরে ভূমিকম্প টের পেয়েছেন মানুষ।
বাংলাদেশেও ঢাকা-সহ বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ