ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত আমির, লাখো মানুষের ঢল
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে লাখো মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। সমাবেশ শুরু হওয়ার ছয় ঘণ্টা আগেই নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমে উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অতিরিক্ত লোকসমাগমে উদ্যানের বাইরের সড়কগুলোতেও অবস্থান নিয়েছেন হাজার হাজার কর্মী-সমর্থক।
সমাবেশে অংশ নিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছান। এ সময় রাস্তার দুপাশে ভিড় করে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে স্লোগান দিতে থাকেন। তিনি হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান এবং তাকে হাস্যোজ্জ্বল দেখা যায়।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার সমাবেশস্থলে উপস্থিত হন।
দুপুর ২টার দিকে আমিরে জামায়াতের সভাপতিত্বে জাতীয় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, সাত দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করেছে জামায়াত। দাবিগুলোর মধ্যে রয়েছে- অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, ‘জুলাই অভ্যুত্থানে’ নিহত ও আহতদের পরিবারকে পুনর্বাসন, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসে অবস্থানরত এক কোটির বেশি ভোটারের ভোটাধিকার নিশ্চিত করা।
প্রথমবারের মতো এককভাবে এতো বড় পরিসরে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে জামায়াতে ইসলামী যা দলটির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ