ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
মো. মোবারক
সিনিয়র রিপোর্টার
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এভিন্স টেক্সটাইলস লিমিটেড তাদের উৎপাদন ক্ষমতা সম্প্রসারণ করার পরিকল্পনা নিয়েছে। এ লক্ষ্যে কোম্পানিটি ডেনিম ফেব্রিক উৎপাদনের জন্য নতুন মেশিনারিজ কেনার সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বৈঠকে উৎপাদন সম্প্রসারণ এবং উৎপাদন দক্ষতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনার পর এই বিনিয়োগ পরিকল্পনা অনুমোদিত হয় বলে কোম্পানি সূত্র জানিয়েছে।
পরিচালনা পর্ষদের বৈঠকে দুটি নতুন ব্র্যান্ডের মূলধনী মেশিন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হলো:
◉ কন্টিনিউয়াস ডেনিম ডায়িং সাইজিং মেশিন উইথ স্ট্যান্ডার্ড এক্সেসরিজ
◉ হাইস্পিড ওয়ারপিং মেশিন উইথ স্ট্যান্ডার্ড এক্সেসরিজ
মেশিনগুলো ক্রয়ের জন্য কোম্পানি মোট ১২ লাখ মার্কিন ডলার ব্যয় করবে, যা স্থানীয় মুদ্রায় প্রায় ১৪ কোটি ৬২ লাখ টাকা। নতুন মেশিনারিজ স্থাপন এবং উৎপাদন সম্প্রসারণের মাধ্যমে এভিন্স টেক্সটাইলসের উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
কোম্পানি আশা করছে, এই বিনিয়োগের ফলে ডেনিম ফেব্রিক উৎপাদনে কার্যক্ষমতা বেড়ে কোম্পানির বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্ত হবে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য