ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসু জটিলতা: আপিল বিভাগে শুনানি আজ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতাদেশ নিয়ে আপিল বিভাগে শুনানি হবে আজ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার পর এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদন আপিল বিভাগে পাঠান চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব। তিনি জানান, পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ কার্যকর থাকবে না।
আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অপরদিকে, রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্টের নির্দেশে ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করা হয়েছিল। বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ এসএম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা এক রিটের শুনানি নিয়ে এই আদেশ দেন। ওই রিটটি করেছিলেন বামজোট মনোনীত প্রার্থী বিএম ফাহমিদা আলম। আদালত তখন ফরহাদের বিরুদ্ধে আনা অভিযোগ ১৫ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দিতে নির্দেশ দেন।
তবে একইদিন বিকেলে আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদন করতে নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় আজ শুনানি হচ্ছে।
ডাকসু নির্বাচনের প্রার্থিতা নিয়ে নানা জটিলতার মধ্যেই ২৬ আগস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। তালিকা অনুযায়ী মোট ৪৭১ জন প্রার্থী ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন লড়াইয়ে রয়েছেন।
এ ছাড়া বিভিন্ন সম্পাদকীয় ও সদস্য পদে বিপুলসংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুধুমাত্র সদস্য পদেই প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১৭ জন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)