ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইসলামী ব্যাংকের নেতৃত্বে যুক্ত হলেন ড. কামাল উদ্দীন জসীম
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নতুন এএমডি (অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক) হিসেবে নিয়োগ দিয়েছে ড. এম কামাল উদ্দীন জসীমকে। সোমবার (০১ সেপ্টেম্বর) ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
ড. জসীম দীর্ঘ কর্মজীবনে ইসলামী ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। এএমডি পদে উন্নীত হওয়ার আগে তিনি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার, ক্যামেলকো, অপারেশন্স ও ডেভেলপমেন্ট উইংয়ের প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১৯৯২ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ইসলামী ব্যাংকে যোগদানের মাধ্যমে শুরু হয় তার দীর্ঘ ও সফল ব্যাংকিং ক্যারিয়ার। এর মধ্যে তিনি ঢাকা ইস্ট জোনপ্রধান, বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনের প্রধানসহ বিভিন্ন বিভাগ ও শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ব্যাংকিং খাতে আসার আগে ড. জসীম সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ অবজারভার এবং দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছেন। একাডেমিক জীবনেও তিনি সমান কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ২০০৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএস থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
শিক্ষা ও গবেষণার পাশাপাশি পেশাগত সংগঠন ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন ড. জসীম। তিনি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশ-ডুয়া’র কোষাধ্যক্ষ, ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্য। এর পাশাপাশি তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বহু সংগঠনের সঙ্গেও যুক্ত।
আন্তর্জাতিক অঙ্গনেও তিনি সুপরিচিত। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, তুরস্ক, চীন, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ব্রুনাই, ভিয়েতনাম, মালদ্বীপ, মিয়ানমার ও শ্রীলঙ্কাসহ বিশ্বের বহু দেশে তিনি ভ্রমণ করেছেন। এসব সফরে তিনি আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারে অংশগ্রহণ করে ব্যাংকিং ও অর্থনৈতিক খাতের উন্নয়নে অভিজ্ঞতা অর্জন করেছেন।
তাঁর এই বহুমুখী অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ ইসলামী ব্যাংককে আরও আধুনিক ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন ব্যাংক সংশ্লিষ্টরা।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক