ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বিএসসি ইঞ্জিনিয়াররা
নিজস্ব প্রতিবেদক: 'প্রকৌশলী অধিকার আন্দোলন'-এর ব্যানারে চলমান আন্দোলনকে সারাদেশে ছড়িয়ে দিতে বিএসসি ইঞ্জিনিয়াররা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচির অংশ হিসেবে আগামী ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে একটি বিভাগীয় মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিনভর ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনরত বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা ডিপ্লোমা কোটা প্রথার বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেন।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নামের আগে 'প্রকৌশলী' লেখায় নিষেধাজ্ঞাসহ তিন দফা দাবিতে বিএসসি ইঞ্জিনিয়াররা তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন। কর্মসূচির অংশ হিসেবে বুয়েট, রুয়েট, চুয়েট ও কুয়েটে চলছে কমপ্লিট শাটডাউন।
প্রকৌশলী অধিকার আন্দোলনের নেতারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে চলা এই আন্দোলন দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে। তাদের তিন দফা দাবিগুলো হলো:
১. নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা।২. দশম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা।৩. বিএসসি ছাড়া কেউ যেন নামের সঙ্গে ‘ইঞ্জিনিয়ার’ উপাধি ব্যবহার করতে না পারে।
আন্দোলনরত বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, এই তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। আগামী ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে বিভাগীয় মহাসমাবেশের মাধ্যমে তাদের কর্মসূচি আরও জোরদার করা হবে।
এর আগে গত ২৭ আগস্ট প্রকৌশল শিক্ষার্থীদের পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, এতে বেশ কয়েকজন বুয়েট শিক্ষার্থী আহত হন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি