ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
তারেক রেফাত উল্লাহ ব্র্যাক ব্যাংকের নতুন এমডি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক পিএলসির নতুন ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন তারেক রেফাত উল্লাহ খান। আজ মঙ্গলবার থেকে তার নিয়োগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এর আগে তিনি গত ২৭ মে থেকে এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তারেক রেফাত উল্লাহ ২০১৭ সালে ব্র্যাক ব্যাংকে হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে যোগ দেন। পরে তিনি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার আগের কর্মজীবনে তিনি ইস্টার্ন ব্যাংক, এবি ব্যাংক ও আইএফআইসি ব্যাংকে তিন দশকের বেশি সময় ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন। দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং, ট্রানজেকশন ব্যাংকিং এবং রিস্ক ম্যানেজমেন্টে বিশেষ দক্ষতা দেখিয়েছেন।
এছাড়া, তিনি ভারত, মালয়েশিয়া, বাহরাইন, জার্মানি ও ইতালিতে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যা তার নেতৃত্ব ও ব্যপক দৃষ্টিভঙ্গিকে আরও সমৃদ্ধ করেছে।
নতুন এমডি’র বিষয়ে ব্যাংকটির চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান বলেন, “তারেক রেফাত উল্লাহ খান সেই আদর্শ নেতা, যিনি ব্যাংককে আগামীর প্রবৃদ্ধির পথে নেতৃত্ব দেবেন। তার ভিশন, সততা ও নেতৃত্ব ব্যাংককে আরও আস্থাভাজন, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবে।”
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- পিছিয়ে যেতে পারে আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম