ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ডাকসু প্রার্থীকে ধর্ষণের হুমকি, নিন্দা জানালো সাদা দল
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একজন প্রার্থীর বিরুদ্ধে রিট করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
নেতারা তাদের বিবৃতিতে বলেন, "সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারী শিক্ষার্থীকে ভয়-ভীতি প্রদর্শন করে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও নিন্দা জানাচ্ছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।"
তারা আরও উল্লেখ করেন, "এ ধরনের হুমকি মূলত নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাঙ্গনে কোনোভাবেই কাম্য নয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেন প্রত্যেকে নিরাপদে নিজের পরিচয় ও মত প্রকাশ করতে পারে সে পরিবেশ নিশ্চিত করতে হবে।" সাদা দল উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নারী প্রার্থী ও তাদের সমর্থকদের সম্পর্কে সাইবার বুলিং অব্যাহত রয়েছে। এসব নিয়ন্ত্রণে প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।
সাদা দলের নেতারা অবিলম্বে ধর্ষণের হুমকিদাতাসহ নারী শিক্ষার্থীদের অবমাননাকারী সবাইকে চিহ্নিত করে বিচার প্রক্রিয়ার আওতায় আনার দাবি জানান। তারা বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সবার। ঐতিহ্যবাহী এ বিশ্ববিদ্যালয়ে নারী অবমাননাকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছে সাদা দল।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)