ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে
নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম তার জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।
এর আগে সকাল ১১টার দিকে সুলতানা পারভীন আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় সাবেক ডিসিকে একনজর দেখতে আদালত প্রাঙ্গণে ভিড় করেন বহু মানুষ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে মামলায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. বজলুর রশিদ ও অ্যাডভোকেট আজিজার রহমান দুলু। আসামিপক্ষের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম।
২০২০ সালের ১৩ মার্চ গভীর রাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় অভিযান চালায় জেলা প্রশাসনের একটি দল। প্রশাসনের একটি পুকুরের নামকরণ ও বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় তাকে চোখ বেঁধে তুলে এনে নির্যাতন করা হয়। পরে তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার উপস্থিতিতে তাকে ডিসি অফিসে শারীরিকভাবে নির্যাতন করা হয়।
এরপর আরিফুলের বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগ আনা হয় এবং সেদিন রাতেই তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। সাংবাদিককে তুলে এনে নির্যাতন ও সাজা দেওয়ার ঘটনায় সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সাংবাদিক আরিফুল ইসলাম রিগান বাদী হয়ে সাবেক ডিসি সুলতানা পারভীনকে প্রধান আসামি করে মোট চারজনের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় অপহরণ ও হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। মামলাটি দায়ের হয় ২০২০ সালের ৩১ মার্চ।
সম্প্রতি সুলতানা পারভীন হাইকোর্ট থেকে জামিন পান। স্থায়ী জামিনের জন্য মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলেও আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি