ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২
ইতালিতে রাজনৈতিক আশ্রয়প্রার্থী ৪০ হাজার বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক: ইতালিতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন প্রায় ৪০ হাজার বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও অ্যালেসান্দ্রো। বৈঠকে বৈধ পথে বাংলাদেশি শ্রমিক নেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।
সূত্র জানায়, বর্তমানে ইতালিতে বৈধভাবে বসবাস করছেন দুই লাখের বেশি বাংলাদেশি। তবে প্রায় ৭০ হাজার বাংলাদেশি সেখানে অবস্থান করছেন অবৈধভাবে। ইতালিতে প্রবেশের সময় ভুয়া কাগজপত্র ও বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করায় সম্প্রতি দেশটির সরকার ৩০ হাজার বাংলাদেশির কাজের অনাপত্তি সনদ বাতিল করেছে।
বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা জানান, বাংলাদেশ থেকে বৈধ শ্রমিক নিতে আগ্রহী ইতালি। তবে অবৈধভাবে ইতালি যাওয়ার তালিকায় বাংলাদেশিরা এখন শীর্ষে অবস্থান করছে। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটি। অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছে ইতালি সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বর্তমানে আশ্রয়ের জন্য আবেদনকারী ৪০ হাজার বাংলাদেশির মধ্যে প্রায় ৯৮ শতাংশ আবেদন ইতোমধ্যেই বাতিল করেছে ইতালি সরকার। মানব পাচার প্রতিরোধসহ একাধিক বিষয়ে রাষ্ট্রদূত আলোচনা করেছেন। তিনি জানান, অবৈধ অভিবাসন ও বৈধ শ্রমিক নিয়োগ প্রক্রিয়া সহজ করতে কয়েক মাস আগে দুই দেশের মধ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) স্বাক্ষরিত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি অনুবিভাগ) খন্দকার মো. মাহাবুবুর রহমান বলেন, “অভিবাসন বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। ইতালির রাষ্ট্রদূত সেই কারণেই এসেছিলেন। বাংলাদেশি নাগরিকেরা কীভাবে ইতালি যাচ্ছেন, গিয়ে কী সমস্যায় পড়ছেন, ভবিষ্যতে অবৈধ অভিবাসন বন্ধে করণীয় কী হবে এবং এ বিষয়ে আইন প্রণয়নের সম্ভাবনা—এসব বিষয় নিয়েই আলোচনা হয়েছে।”
এর আগে গত মে মাসে ঢাকায় সফরে আসেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতিও পিয়ানতেদোসি। সে সময়ও বাংলাদেশিদের অবৈধ অভিবাসনসহ নানা ইস্যুতে আলোচনায় বসেছিলেন ইতালির রাষ্ট্রদূত।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ইপিএস প্রকাশ করেছে আরডি ফুড
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো
- জুলাই শহীদের বোনের দেওয়া উপহারে অশ্রুসিক্ত মির্জা ফখরুল
- কে এই কু'খ্যাত জেফ্রি এপস্টেইন?