ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন চালু করলো সৌদি
ডুয়া ডেস্ক: মধ্যপ্রচ্যের দেশ সৌদি আরবে পুরোপুরি চালু হয়েছে বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন ‘রিয়াদ মেট্রো’। স্থানীয় সময় রবিবার ভোর ৬টা থেকে ট্রেনটি চালু হয়েছে বলে এক ঘোষণায় জানিয়েছে দেশটির রয়্যাল কমিশন ফর রিয়াদ সিটি (আরসিআরসি)।
রাজধানী রিয়াদ ও তার আশপাশের অঞ্চলে চলাচলের জন্য 'রিয়াদ মেট্রো' তৈরি করা হয়েছে। পুরো অঞ্চলকে এক নেটওয়ার্কের আওতায় আনার জন্য ব্লু লাইন, ইয়েলো লাইন, পার্পল লাইন, রেড লাইন, গ্রিন লাইন এবং অরেঞ্জ লাইন এই ৬ টি লাইন রয়েছে। রিয়াদ এবং তার আশপাশের অঞ্চলকে ৬ ভাগ করে প্রতিটি ভাগের জন্য বরাদ্দ করা হয়েছে একটি লাইন।
প্রথমে ব্লু, ইয়েলো এবং পার্পল লাইনে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু করেছিল রিয়াদ মেট্রো। পরে গত ১৫ ডিসেম্বরে রেড এবং গ্রিন লাইনেও পরীক্ষামূলকভাবে চলাচল শুরু হয়। রয়েল কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, গতকাল ৫ জানুয়ারি থেকে অরেঞ্জ লাইনসহ অন্যান্য লাইনে পুরোদমে চলা শুরু করেছে মেট্রোটি।
বিশ্বের সবচেয়ে দীর্ঘ চালকবিহীন ট্রেন হিসেবে পরিচিত রিয়াদ মেট্রো, যার নেটওয়ার্কের মোট দৈর্ঘ্য ১৭৬ কিলোমিটার। এতে মোট ৮৫টি স্টেশন রয়েছে। মেট্রোটি প্রতিদিন ভোর ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে এবং যাত্রীরা স্টেশনে এসে অথবা অনলাইনে টিকিট কিনে ট্রেনে উঠতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ