ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
সরকারি চাকরিজীবীদের বেতন ৪০০ শতাংশ বাড়াচ্ছে সিরিয়া সরকার
ডুয়া ডেস্ক: সম্প্রতি প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সিরিয়া। এবার সিরিয়ার সরকারি চাকরিজীবীদের বেতন ৪০০ শতাংশ বাড়ানো হবে বলে জানিয়েছে দেশটির অন্তর্বর্তী সরকার। গতকাল রবিবার সিরিয়ার অর্থমন্ত্রী মোহাম্মদ আবাজেদ এ তথ্য জানান। এই বেতন বৃদ্ধির জন্য সরকারের প্রায় ১২৭ মিলিয়ন ডলার (১.৬৫ সিরিয়ান পাউন্ড) খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিরিয়া সরকার জানিয়েছেন, দক্ষতা ও জবাবদিহিতা বাড়াতে মন্ত্রণালয়গুলোর প্রশাসনিক পুনর্গঠন সম্পন্ন করার পর এই বেতন বাড়ানো হবে বলে জানানো হয়।
দেশটির অন্তর্বর্তী সরকারের অর্থমন্ত্রী মোহাম্মদ আবাজেদ রয়টার্সকে বলেন, ‘দেশের অর্থনৈতিক বাস্তবতার জরুরি সমাধানের দিকে প্রথম পদক্ষেপ এটি।’ তিনি জানিয়েছেন, সরকারি কর্মচারীদের গত মাসের বেতন এই সপ্তাহে দেওয়া হবে। যুদ্ধের ফলে সিরিয়ার রাষ্ট্রীয় কোষাগার তারল্য চ্যালেঞ্জের মুখোমুখি। কেন্দ্রীয় ব্যাংকে উপলব্ধ বেশিরভাগ অর্থই সিরিয়ার মুদ্রা, তবে এর মূল্য অনেক কমে গেছে।
বিদেশে জব্দ সম্পদের ৪০ কোটি ডলার ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী সিরিয়া সরকার। সিরিয়ার অর্থ মন্ত্রণালয় জানায়, আরব দেশগুলোও তাদের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ