ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
যুদ্ধবিরতির শর্তে ৩৪ জিম্মিকে মুক্তি দিতে রাজি হামাস
ডুয়া ডেস্ক: সম্প্রতি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা চলছে ইসরায়েলের। এখনও আলোর মুখ না দেখলেও যুদ্ধবিরতি চুক্তির শর্তে ইসরায়েলকে ৩৪ জন জিম্মি ফেরত দিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের এক কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৩৪ বন্দিকে মুক্তি দিতে সম্মত হামাস। নাম প্রকাশে অনিচ্ছুক একজন হামাস কর্মকর্তা রয়টার্সকে জানায়, যুদ্ধবিরতি চুক্তি নির্ভর করবে ইসরায়েলের স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়া এবং গাজা থেকে তাদের সেনা প্রত্যাহারের ওপর।
তবে জিম্মি মুক্তি নিয়ে করা রয়টার্সের প্রতিবেদন অস্বীকার করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। এর আগে গতকাল রোববার বিকেলে এক বিবৃতিতে বলা হয়, জিম্মিদের কোনো তালিকা দেয়নি হামাস।
গাজার এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপিও জানায়, যুদ্ধবিরতি চুক্তির শর্তে ইসরায়েলি জিম্মি মুক্তিতে সম্মত হয়েছে হামাস। প্রাথমিক এই বন্দি বিনিময় প্রক্রিয়ার মধ্যে গাজায় জিম্মি থাকা সকল নারী, শিশু, বয়স্ক এবং অসুস্থ বন্দিদের অন্তর্ভুক্ত করা হবে।
কাতারের দোহায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আলোচনা চলাকালীন এমন প্রতিবেদন প্রকাশিত হলো। ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতা করছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার আগে চলমান এই আলোচনায় অগ্রগতির আশা করছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ