ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
পদত্যাগের ঘোষণা দিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর
ডুয়া ডেস্ক : কয়েকদিনের মধ্যে চ্যান্সেলর ও দলের নেতা হিসেবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামা। জানা গেছে, জোট সরকার গঠনের আলোচনা ব্যর্থ হওয়ায় এই ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার (০৫ জানুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এই সংবাদ জানায়।
চ্যান্সেলর নেহামা জানিয়েছেন, তার দল কনসারভেটিভ পিপলস পার্টি এবং সোশ্যাল ডেমোক্র্যাটদের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে তারা একমত হতে পারেননি। এদিকে গত শুক্রবারের আলোচনায় অংশ নেওয়া থেকে সরে দাঁড়ায় উদারপন্থি দল নিওস।
অস্ট্রিয়ায় গত সেপ্টেম্বরে সাধারণ নির্বাচনে অতি ডানপন্থী ফ্রিডম পার্টি নজিরবিহীন বিজয় অর্জন করেছিল। তবে অন্যান্য দলগুলো ফ্রিডম পার্টির নেতা হারবার্ট কিকলের সঙ্গে জোট গঠনে পুরোপুরি অস্বীকৃতি জানায়।
এ ঘটনার ফলে বিশ্লেষকরা মনে করছেন, আলোচনা ভেঙে যাওয়ার ফলে কনসারভেটিভরা ফ্রিডম পার্টির সঙ্গে আলোচনা শুরু করতে পারে অথবা নতুন নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে।
গত সেপ্টেম্বরের নির্বাচনে ফ্রিডম পার্টি প্রায় ২৯ শতাংশ ভোট পেয়েছিল এবং কার্ল নেহামারের দল কনসারভেটিভ পিপলস পার্টি ২৬ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিল। এদিকে সোশ্যাল ডেমোক্র্যাটরা ২১ শতাংশ ভোট নিয়ে তৃতীয় স্থান লাভ করেছিল।
ফ্রিডম পার্টি সাধারণভাবে রাশিয়ার প্রতি একপ্রকার বন্ধুত্বপূর্ণ মনোভাব পোষণ করে এবং অতীতে তারা একটি শাসক জোটের অংশ ছিল। বর্তমান পরিস্থিতিতে দলটি নতুন নির্বাচনের পক্ষে। কারণ সেপ্টেম্বরের পর থেকে জনমত জরিপে তাদের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ফ্রিডম পার্টি জানায়, জোট গঠনের আলোচনা শুরু হওয়ার পর তিন মাস সময় নষ্ট হয়েছে কিন্তু আমরা স্থিতিশীলতার পরিবর্তে বিশৃঙ্খলা দেখছি।
ফ্রিডম পার্টির নেতা হার্বার্ট কিকল দেশের নিরাপত্তা এবং সমৃদ্ধি সুরক্ষিত করতে ‘অস্ট্রীয় দুর্গ’ গড়ার অঙ্গীকার করেছেন। সূত্র: বিবিসি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ