ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মুসলিম দেশগুলোকে একজোট হওয়ার আহ্বান
পরিবেশবাদী ও প্রধানমন্ত্রীর পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন যাতে বেকারত্ব কমানো, দারিদ্র্য দূরীকরণ এবং কার্বন নিঃসরণ হ্রাস সম্ভব হয়।
শনিবার (৫ জুলাই) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিটে তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, ‘মুসলিম বিশ্বের অনেক দেশের মানুষ এখনো দারিদ্র্য, বেকারত্ব ও পরিবেশ বিপর্যয়ের মধ্যে রয়েছে। থ্রি-জিরো তত্ত্ব অনুসরণ করলে এই সংকট থেকে উত্তরণের পথ তৈরি হবে।’ তিনি বলেন, ‘থ্রি-জিরো তত্ত্ব অর্থাৎ দারিদ্র্যের শূন্য হার, বেকারত্বের শূন্য হার এবং কার্বন নিঃসরণের শূন্য হার—এ তিনটি লক্ষ্য পূরণে একযোগে কাজ করতে হবে।’
আন্তর্জাতিক এই সামিটে মুসলিম বিশ্বের প্রায় ১৫টি দেশ থেকে অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন।
সামিটে অংশ নেওয়া উদ্যোক্তারা বলেন, এটি কেবল সম্মেলন নয়, বরং একটি সচেতনতা ও পরিবর্তনের আন্দোলন। তাঁদের আশা, সামাজিক ব্যবসার মাধ্যমে মুসলিম বিশ্ব আরও ন্যায়ভিত্তিক ও টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।
সামিটে উপস্থিত মুসলিম দেশের প্রতিনিধিরা বলেন, রাজনৈতিক অস্থিরতা ও সংকটে থাকা দেশগুলোকে এগিয়ে নিতে সম্মিলিত সহযোগিতা জরুরি। পাশাপাশি মুসলিম দেশগুলো যেসব চ্যালেঞ্জের মুখোমুখি, তা মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ারও তাগিদ দেন তাঁরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)