ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি গোলাবর্ষণ
যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করে আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৪ জুলাই) দক্ষিণ লেবাননের কয়েকটি স্থানে গোলাবর্ষণ করে একটি বাড়ি, একটি পোশাক কারখানা এবং একটি সরকারি বুলডোজার ধ্বংস করেছে তারা।
লেবাননের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুরের দিকে নাবাতিয়েহ প্রদেশের আইতা আল-শাব শহরে একটি বাড়ি, মেইস এল জাবাল শহরে একটি সরকারি বুলডোজার এবং মারজাইউন শহরে একটি পোশাক কারখানায় গোলা বর্ষণ করে ইসরায়েলি বাহিনী।
এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে লেবাননে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। অভিযানে তারা হিজবুল্লাহর একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দেয় এবং গোষ্ঠীটির শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহসহ প্রায় সব প্রথম সারির কমান্ডারকে হত্যা করে। অভিযানের পর দক্ষিণ লেবাননে ঘাঁটি স্থাপন করে আইডিএফ।
নভেম্বরে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হয়, যার শর্ত ছিল— ইসরায়েলি বাহিনী লেবানন ত্যাগ করবে এবং ভবিষ্যতে সেখানে আর হামলা চালাবে না। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও ইসরায়েল সেনারা এখনও সেখান থেকে সরে যায়নি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন সরকারকে জানিয়েছেন, চলতি বছরের নভেম্বরের মধ্যে হিজবুল্লাহ যদি অস্ত্র জমা না দেয়, তবে ডিসেম্বর থেকে আবারও লেবাননে সামরিক অভিযান শুরু করবে আইডিএফ।
হিজবুল্লাহ অবশ্য স্পষ্টভাবে জানিয়েছে, তারা কোনো অবস্থাতেই অস্ত্র সমর্পণে রাজি নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক