ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
প্রতীকমুক্ত হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, অধ্যাদেশ জারি
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধ হয়ে গেল। সংশ্লিষ্ট আইন থেকে প্রতীক বরাদ্দের ধারা বাতিল করে সোমবার সরকার অধ্যাদেশ জারি করেছে। এর ফলে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে আর কোনো দলীয় মনোনয়ন দেওয়ার সুযোগ থাকছে না।
গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় চারটি আলাদা অধ্যাদেশের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। পরে ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদন ও লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতির পর সেটি গেজেট আকারে প্রকাশ করা হয়।
এর আগে গত ২৪ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত সংশোধনী অনুমোদিত হয়েছে।
পরবর্তীতে আরেক পোস্টে আসিফ স্পষ্ট করে বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন—সব ধরনের স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক আর থাকছে না।
প্রসঙ্গত, ২০১৫ সালে আওয়ামী লীগ সরকার স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু দীর্ঘদিন ধরে নির্বাচন বিশেষজ্ঞ ও বিভিন্ন রাজনৈতিক দল প্রতীক তুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। অন্তর্বর্তী সরকারের নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনও প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি