ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
জুলাই সনদে অসত্য তথ্য ও অসঙ্গতি রয়েছে: বিএনপি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদের চূড়ান্ত খসড়ার সূচনা এবং ২, ৩, ৪ নম্বর দফা নিয়ে বিএনপির আপত্তি রয়েছে। সূচনায় অসত্য তথ্য দেওয়া হয়েছে এবং কিছু দফা আলোচনায় না উঠলেও খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সালাহউদ্দিন বলেন, “চূড়ান্ত খসড়ায় সংবিধান সংশোধনের বিষয়টি অনুপস্থিত, যা আগে ছিল।” এছাড়া, “সংবিধানের ঊর্ধ্বে সনদকে স্থান দেওয়া ভবিষ্যতের জন্য খারাপ নজির হতে পারে” বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তিনি জানান, ৮৪ দফার মধ্যে যেগুলোতে সব দল একমত হয়েছে, সেগুলোর বাস্তবায়ন পদ্ধতি এবং মতানৈক্য থাকা দফাগুলোর সমাধান প্রক্রিয়া স্পষ্ট নয়। সবকিছু পর্যালোচনা করে কমিশনে আনুষ্ঠানিক মতামত দেবে বিএনপি।নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে, এতে বিএনপির কোনও সংশয় নেই।” নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি