ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
যেসব পশ্চিমা রাষ্ট্র পরোক্ষভাবে ইরানে হামলায় ভূমিকা রেখেছে
যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি পরোক্ষভাবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে ভূমিকা রেখেছে—এমন অভিযোগ তুলেছেন লন্ডনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কেলিন। রুশ সংবাদমাধ্যম তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই দেশগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানবিরোধী অবস্থানে থেকেছে এবং ঘটনাগুলোতে জড়িত হিসেবেই বিবেচিত হতে পারে।
রুশ কূটনীতিক বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার পর ব্রিটিশ সরকার দ্রুত নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকারে ব্যস্ত হয়ে পড়ে। তবে বাস্তবতা হলো, দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি যৌথভাবে ইরানের পারমাণবিক কর্মসূচিকে বিতর্কিত করে তুলতে কাজ করেছে। ভিয়েনায় ইরানের সঙ্গে চলমান আলোচনা ও আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আইএইএর প্রতিবেদনগুলোতে এই দেশগুলোর প্রভাব রয়েছে।
তিনি জানান, ইরানবিরোধী প্রস্তাবনা অনুমোদনে ইউরোপীয় রাষ্ট্রগুলো সক্রিয়ভাবে জড়িত ছিল। এই প্রস্তাবগুলোর মধ্য দিয়ে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে সন্দেহ ছড়ানো হয়েছে, যার ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের সামরিক হামলা ন্যায্যতা দিতে চেয়েছে।
আন্দ্রে কেলিন বলেন, রাশিয়া বরাবরই ইরানের সঙ্গে ন্যায্য ও সম্মানজনক সংলাপের পক্ষে। তবে ইউরোপীয় দেশগুলো—বিশেষ করে যুক্তরাজ্য—ইরানের সঙ্গে এমন সংলাপের পথ অনেক আগেই বন্ধ করে দিয়েছে।
উল্লেখ্য, ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা চালায়। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালায় এবং কয়েকদিন ধরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলে। ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এর পরদিন ইরান কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল উদেইদে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
শেষ পর্যন্ত ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসরায়েল জানায়, তারা তাদের সামরিক লক্ষ্যে পৌঁছেছে, আর ইরান দাবি করে, তারা আগ্রাসন ঠেকিয়ে বিজয় অর্জন করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক