ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ইরানের ওপর নতুন করে আঘাত হানল যুক্তরাষ্ট্র!
টানা ১২ দিনের ভয়াবহ সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে আপাতত যুদ্ধবিরতি চলছে। এই সংঘাতের শেষদিকে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করে ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিস্ফোরক হামলা চালায়। তবে যুদ্ধবিরতি কার্যকর হয় আবার সেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়ই। এর মধ্যেই ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে নতুন চাপ প্রয়োগ শুরু করেছে ওয়াশিংটন—এবারের পদক্ষেপটি অর্থনৈতিক পরিসরে।
বৃহস্পতিবার (৩ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে ইরানের তেল বাণিজ্যকে কেন্দ্র করে। মার্কিন অর্থমন্ত্রণালয় জানায়, নিষেধাজ্ঞাগুলো মূলত ইরানের জ্বালানি রপ্তানি ও বিক্রির সঙ্গে জড়িত একটি আন্তর্জাতিক চক্রকে লক্ষ্য করে আরোপ করা হয়েছে। খবর রয়টার্সের
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ বিষয়ে বলেন, “তেহরানের রাজস্বের উৎসে চাপ বজায় রেখে আমরা ইরানি শাসকদের অস্থিতিশীল কার্যক্রমে অর্থায়নে বাধা দিতে চাই।”
নতুন নিষেধাজ্ঞায় লক্ষ্য করা হয়েছে ইরাকি-ব্রিটিশ ব্যবসায়ী সালিম আহমেদ সাইদের পরিচালিত একাধিক প্রতিষ্ঠানকে, যারা ২০২০ সাল থেকে ইরানি তেল গোপনে বিশ্ববাজারে সরবরাহ করে আসছে বলে দাবি করেছে মার্কিন প্রশাসন। এসব প্রতিষ্ঠান ইরানের তেলকে ইরাকের তেলের সঙ্গে মিশিয়ে ভুয়া নথিপত্র দেখিয়ে তেল রপ্তানি করছিল যাতে তা বৈধভাবে ইরাক কিংবা আমিরাতের মাধ্যমে বিক্রি করা যায়।
এ নিষেধাজ্ঞায় বেশ কয়েকটি তেলবাহী জাহাজের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে যেগুলো ইরানের তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ বা গোপন তেলবাহী বহরের অংশ হিসেবে কাজ করছিল।
তাছাড়া হিজবুল্লাহ সমর্থিত আর্থিক প্রতিষ্ঠান আল-কারদ আল-হাসান ও এর কয়েকজন শীর্ষ কর্মকর্তা—যারা লক্ষ লক্ষ ডলারের লেনদেনে জড়িত—তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মতে এসব আর্থিক কার্যক্রম সরাসরি হিজবুল্লাহকে সহায়তা করেছে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সব সম্পদ জব্দ করা যাবে এবং মার্কিন নাগরিক বা কোম্পানি তাদের সঙ্গে কোনও লেনদেন করতে পারবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ