ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
রাশিয়ায় ফের সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া!
গত বছর ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে উত্তর কোরিয়া পাঠিয়েছিল ১০ হাজারের বেশি সেনা। এবার সেই সংখ্যা তিনগুণ বাড়িয়ে নতুন করে আরও ২৫ থেকে ৩০ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করছে দেশটি। ইউক্রেনের গোয়েন্দাদের বরাতে এমন তথ্য জানা গেছে।
তারা জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যেই এসব সেনা রাশিয়ায় পৌঁছাতে পারে। ২০২৪ সালের নভেম্বরে প্রায় ১১ হাজার উত্তর কোরীয় সেনা ইউক্রেনবিরোধী যুদ্ধে অংশ নিতে রাশিয়ায় যায়। ওই সেনারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রবেশকারী ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করে। এতে ইউক্রেন তাদের অধিকাংশ সেনা কুরস্ক থেকে সরিয়ে নিতে বাধ্য হয়। সংঘর্ষে ইউক্রেনীয় বাহিনীর অনেক সদস্য হতাহতও হন।
পশ্চিমা সূত্রগুলোর তথ্য অনুযায়ী, কুরস্কে লড়াই চলাকালে উত্তর কোরিয়ার প্রায় ৪ হাজার সেনা নিহত বা আহত হয়েছে। তবে রাশিয়ায় সেনা পাঠানোর বিষয়টি নিয়ে এখনো পিয়ংইয়ং ও বেইজিং কোনো মন্তব্য করেনি। দুই দেশই এই বিষয়ে নীরব রয়েছে।
এদিকে সিএনএনের কাছে ইউক্রেন নতুন গোয়েন্দা তথ্য শেয়ার করেছে। এতে বলা হয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে সেগুলো অক্ষুন্ন রাখা এবং বড় ধরনের অভিযানে অংশ নেবে উত্তর কোরিয়ার সেনারা। আর তাদের অস্ত্রেসস্ত্রে সজ্জিত করার সক্ষমতা রাশিয়ার রয়েছে।
সূত্র: সিএনএন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ