ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
তাসকিন-তানজিমের তাণ্ডবে ২৪৪ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা
টস হেরে শুরু করলেও নতুন বল ও ফ্রেশ উইকেটের সুবিধা ভালোভাবেই কাজে লাগায় বাংলাদেশ। দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম সাকিব শুরুতেই লঙ্কানদের চাপে ফেলেন। মাত্র ২৯ রানের মধ্যে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। পরে চারিথা আশালঙ্কার দৃঢ় সেঞ্চুরিতে কিছুটা লড়াই করলেও ৪ বল বাকি থাকতেই ২৪৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।
বুধবার (২ জুলাই) কলম্বোতে ম্যাচের শুরুতেই তানজিম ফিরিয়ে দেন ইন-ফর্ম ওপেনার পাথুম নিশাঙ্কাকে, যিনি আগের দুই টেস্টে করেছিলেন সেঞ্চুরি। এবার অবশ্য তিনি ডাক মারেন। এরপর তাসকিন আহমেদ তুলে নেন আরেক ওপেনার নিশান মাদুশ্কা (৬) ও কামিন্দু মেন্ডিসকে, যিনি শূন্য রানেই ফিরেন।
কিছুটা ঘুরে দাঁড়ায় লঙ্কানরা চতুর্থ উইকেটে কুশল মেন্ডিস ও আশালঙ্কার ৬০ রানের জুটিতে। মেন্ডিস ৪৫ রান করে আউট হন। এরপর আশালঙ্কা আরও তিনটি ছোট জুটি গড়েন— লিয়ানাগে (৬৪ রানের জুটি), রত্নায়েকে (৩৯ রান), ও হাসারাঙ্গা (৩২ রান)–এর সঙ্গে। নিজে খেলেন ১২৩ বলে ১০৪ রানের ইনিংস, যেখানে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা।
বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন তাসকিন আহমেদ। চোট কাটিয়ে ফেরা এই পেসার ৪৭ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। তানজিম সাকিব ৩ উইকেট নেন ৪৬ রানে। নতুন স্পিনার তানভীর নেন ১ উইকেট, আর মুস্তাফিজ ইনজুরির কারণে মাঠ ছাড়ার আগে দেন ২৪ রান ৬ ওভারে।
চূড়ান্তভাবে শ্রীলঙ্কা অলআউট হয় ২৪৪ রানে, যার পেছনে বাংলাদেশি পেসারদের নিয়ন্ত্রিত বোলিং বড় ভূমিকা রাখে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)