ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ফর্ম না থাকলেও মেসিকে চান ডি মারিয়া
২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসির খেলা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন তার দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু অ্যাঞ্জেল ডি মারিয়া মনে করেন, এ বিষয়ে কোনো বিকল্প ভাবনারই সুযোগ নেই। ফিটনেস বা ফর্ম যা-ই হোক না কেন, মেসিকে আগামী বিশ্বকাপে খেলতেই হবে।
সদ্যই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো ডি মারিয়ার মতে, মাঠে মেসির উপস্থিতিই দলের জন্য যথেষ্ট। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মেসির অবশ্যই খেলা উচিত। বিশ্বকাপের সময় সে কী অবস্থায় থাকবে বা কেমন ফর্মে থাকবে, সেটা বড় কথা নয়। ওর শুধু থাকাটাই জাতীয় দলের শক্তি বহুগুণ বাড়িয়ে দেয়। ও ঠিক খেলে দেবে এবং বাকিদেরও উজ্জীবিত রাখতে পারবে। ব্যাপারটা ঠিক দিয়েগো ম্যারাডোনার মতো।”
গত কয়েক মাস ধরে মেসি কিছুটা ফিটনেস সমস্যায় ভুগলেও তাতে চিন্তিত নন ডি মারিয়া। মেসিকে ‘ভিনগ্রহের প্রাণী’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, “ওরা আলাদা, কারও সঙ্গে তুলনা হয় না। আমরা ওর খেলা দেখার সুযোগ হারাতে চাই না।”
নিজের উদাহরণ টেনে তিনি যোগ করেন, “আমি এখন ইন্টার মায়ামির খেলা দেখি, কারণ সেখানে মেসি খেলে। আগে কখনও মেজর লিগ সকার (এমএলএস) দেখিনি, অথচ এখন আমার কাছে সিজন টিকিট আছে।”
উল্লেখ্য, যুব পর্যায় থেকে শুরু করে আর্জেন্টিনার হয়ে দীর্ঘ এক পথ পাড়ি দিয়েছেন মেসি ও ডি মারিয়া। ২০০৮ অলিম্পিকে সোনা জয় থেকে শুরু করে কোপা আমেরিকা এবং সবশেষ ২০২২ বিশ্বকাপ জয়—সবখানেই এই জুটির রসায়ন ছিল অনবদ্য। যদিও মেসি এখনও অবসরের ঘোষণা দেননি, তার ভবিষ্যৎ সিদ্ধান্ত এবং ফিটনেসের ওপরই সবকিছু নির্ভর করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)